#ছেলে_ও_আমার_না_পারা #
তিনদিন পার হয়ে গ্যাছে
তোমার শুদ্ধ বাংলায় বলা
ছোট ছোট বুদ্ধিদীপ্ত শব্দের কথাগুলো শুনিনা।
সকালে বেলার পাখি আমার
ঘুম থেকে জেগে উঠে "মা" বলে
আলতো আদুরে গলার ডাক শুনিনা।
ছোট ছোট দুটো হাতের ছোঁয়া
যেন কেড়ে নেয় সব মায়া
ছুটে বেড়ানোর সময় আর পাইনা।
অফিস যাওয়ার আগে বারান্দার গ্রীল গলিয়ে
তুলতুলে পেতে দেওয়া গাল দুটোতে
আদর করতে পারিনা।
অফিস থেকে ফিরে এসে
উজার করে তোমায় ভালবেসে
দুহাতে গলা জড়িয়ে ধরতে পারিনা।
বিকেল বেলায় হেঁটে হেঁটে ক্লান্ত তুমি
পথের মাঝে থমকে দাড়িয়ে থাকা তোমাকে
একটু কোলে নিতে পারিনা।
দিনভর হরেকরকম দুষ্টমী শেষে
মায়ের কাঁধে ঘুমিয়ে পড়া
নিষ্পাপ চেহারাটুকুও দেখতে পারিনা।
সারাদিনের ব্যস্ত ট্রেইনিং শেষে
এনএপিডি–র ডরমে এসে
তোমাকে একটুও ভুলতে পারিনা।
#ছেলে_ও_আমার_না_পারা #
০১/০২/২০১৭