রহস্যে বন্দি
রহস্যে বন্দি

তোমার পানে চেয়ে রই এই চোখ, মুখ, হাত কত চেনা! এত ভাল শ্রোতা তুমি তোমাকে বলা কথার পাইনা কোন ঠিকানা। সেই আমি নীরবে অপেক্ষার প্রহর কাটাই তোমার স্বপ্নগুলো হয়ে উঠে অচেনা তোমার গায়ের গন্ধ হয় অজানা তুমি মানুষটা চলে যাও আমা হতে যোজন যোজন দূরে অথবা পরিণত হও অসহনীয় এক মানুষে এত রহস্য কেন? আমি ক্লান্ত- রহস্যের জট খুলতে খুলতে তোমার পিছু চলতে চলতে সত্যিই আমি বড় ক্লান্ত! প্রতিটি রাতে স্বপ্ন দেখি আশা নিয়ে ঘুম ভেঙে আশাহত হয় সকাল প্রতিটি অপেক্ষার ক্ষণে থাকি উচ্ছ্বসিত দেখা হয় নীরবতা নিয়ে। প্রতিবার হাত ধরি বিশ্বাস নিয়ে বাঁধন খুলে যায় বিশ্বাসহীনতার চাপে। আর কত? আর কতকাল? আমি সত্যিই ক্লান্ত রহস্য আমায় ক্ষমা করো। চোখের কোণের জল মুছে ফেলি দেখতে হয়তো তুমি পাও না। রহস্যের ভারে শ্বাসকষ্ট তুমি দেখেও কি দেখনা ? #রহস্যে_বন্দি# ২৮/০৭/২০১৮