আমার শ্রেষ্ঠ মা
ঘরে ঢুকেই মায়ের মুখখানা দেখে ভুলে যাই বাইরের সব কষ্ট। এত বড় হয়েছি তাও আগলে রাখছেন। নিজের হাতে খাবার তৈরী করে রেখেছেন। বাচ্চাদের নিয়ে রয়েছেন দুটো মাস। আর আমি নিশ্চিন্তে ট্রেইনিং করে যাচ্ছি। এই যে বড় হয়েছি, চাকুরী করছি,নিজের সংসার, জগত সব আছে ,তাও মায়ের দরকারটা ফুরোয়না। বিনিময়ে তার একটাই চাওয়া যেন আমি ভাল থাকি সবসময়।শতবর্ষ বেঁচে থাক আমার শ্রেষ্ঠ মা হয়েই।