তোমাকে ভালোবাসি ঠিক তা নয়। কিন্তু তোমার জন্যে- মনে একটা অনুভূতি আছে তোমাকে কাছে পেতে চাই, তাও নয় কিন্তু তোমায় ছেড়ে দিতে বড্ড কষ্ট হয়। এর নাম মায়া। মায়ার জাল বড় রহস্যময়। তোমার কাছের মানুষটিকে তুমি ভালোবাসো জেনে তাকেই করেছি আপন কারণ পাছে তোমাকে হারিয়ে ফেলার ভয়। তবে আমি তোমায় ছাড়ছিনা মায়ার মুগ্ধতা ছড়িয়েছি আকাশে বাতাসে, পাখির কলতানে, বিস্তর সবুজ ধান ক্ষেতে। তুমি আটকে যাবে মায়ার ফাঁদে ফেলবে একবিন্দু চোখের জল। #মায়ার_জাল_১# ০৪/১০/২০১৮