স্মোকিং মাকরূহ না হারাম
স্মোকিং মাকরূহ না হারাম

সিগারেট খাওয়া নাকি মাকরূহ(অপছন্দনীয়) মানে হারাম(নিষিদ্ধ )নয়। হা হা হা। হেসে নিলাম কতক্ষণ।তাদের লজিক বলে - কারণ সিগারেট নেশা সৃষ্টিকারী নয়, তাছাড়া কোরআনের কোথাও সিগারেট নিষিদ্ধ, উল্লেখ নেই। এবার আসুন জাজমেন্টে। "আর ব্যয় করো আল্লাহর পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করোনা। .." সূরা বাক্বারাহ ১৯৫। সিগারেটের মাঝে প্রায় ২০০০ পয়জন আছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর প্রমানিত।এই পয়জন কি নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করেনা? সিগারেট এবং ধূমপান এই আয়াতের পরিপন্থী। চিন্তা করে দেখুন। "..খাও ও পান কর এবং অপব্যয় করোনা.."সূরা আল আরাফ :৩১ সারা ওয়ার্ল্ডওয়াইড স্মোকিং কে extravagant ধরে,সভ্য সমাজ একে অপব্যয়ের কাতারে ধরে। আর আপনি ধরেন না তাইতো? সূরা মায়িদার ৯০ আয়াত পড়ুন : يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ O believers! Intoxicants and gambling (games of chance), dedication to stones (paying tribute to idols) and division by arrows (lottery) are the filthy works of Shaitan. Get away from them, so that you may prosper. বাংলা অনুবাদ দাঁড়ায় -"হে মুমিনগন!মাদকদ্রব্য, জুয়া, পাথরের উপাসনা এবং লটারী শয়তানের কাজ। ...." এখানে আরবী খামরু শব্দের অর্থ বলা হয়েছে -মদ/মাদকদ্রব্য !ইংরেজী অনুবাদে intoxicant এই অর্থে আরও ব্যাপক। নিউ কিছু রিসার্চ অনুযায়ী অনেকগুলোর একটি থেকে বলছি (from webmade archieve) হিরোইন, মরফিন, স্মোকিং সিগারেট ব্রেইন থেকে কিছু addictive chemicals রিলিজ করে যা ব্রেইনকে কিছু গুড ফিলিংস দেয়।যেমন সিগারেট স্মোকিং এ ব্রেইনে opioids রিলিজ করে যা কিছু soothing pain, creation positive reward ফিলিংস(স্মৃতি বিভ্রম) দেয় যা হেরোইন এবং মরফিনও দেয়। সেই হিসেবে সিগারেটের নিকোটিনকে intoxicant বলা হচ্ছে। এই খামর(intoxicant) এবং মাইছির ( gambling) সম্পর্কে আরও বলা হয়েছে- "...এতদুভয়ের মধ্যে রয়েছে মহাপাপ। আর মানুষের জন্যে উপকারিতাও রয়েছে, তবে এগুলোর পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড়...।"সূরা বাক্বারাহ ২১৯ আর সিগারেট আবিস্কার হয়েছে ১৫ শতাব্দির পরে। কোরআন নাযিলের সময় সিগারেট ছিলনা। কিন্তু কিছু বেসিক রুলস যেমন উপরোক্ত আয়াত এবং এরকম আরও অনেক আয়াত অনুযায়ী সিগারেট মানবজাতির জন্য নিষিদ্ধ হয়ে পড়ে। কিছু ইসলামিক স্কলার একে মুবাহ(Neutral) বলেছেন,সেগুলো সিগারেট আবিস্কারের প্রথম দিকে, যখন এত রিসার্চ হয়ও নি। কিন্তু এখন সিগারেটের ক্ষতিকর দিক পুরোই প্রমাণিত। রেসপিরাটরি ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ কোথায় ভূমিকা নেই স্মোকিং এর। Co-founding factor হিসেবে ভূমিকা রাখে অন্য অনেক ডিজিজে। এত কিছুর প্রমাণ থাকার পর সিগারেট মাকরূহ!!বিশ্বাস রাখুন এটা হারাম অর্থাৎ নিষিদ্ধ। সিরিয়াসলি বলছি।কেননা যা কল্যানকর তাই হালাল আর যা খারাপ তাই হারাম। দেখুন সূরা আরাফের ১৫৭ নং আয়াতের অংশ "... Who enjoins them what is good and forbids what is evil; makes pure things Halal (lawful) for them and impure things Haram (unlawful)" আর আপনার জন্য চিন্তার নিদর্শন তো কোরআনেই আছে। সেই সূরা বাক্বারাহ ২১৯ আয়াতের শেষ অংশ থেকেই বলছি" এভাবেই আল্লাহ তোমাদের জন্যে নির্দেশ সুস্পষ্টরূপে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা করতে পার।" আবারও হাসি আটকায়ে রাখতে পারলাম না,হা হা হা, চাপাবাজি তাদেরই মানায়, যারা চাপা নিয়ে কাজ করেন। মানে ডেন্টাল সার্জন অথবা আরও স্পেশালাইজড - ম্যাক্সিলোফেসিয়াল সার্জন। আমি যদি সিগারেটের পক্ষে চাপাবাজি করতাম তাও না হয় মানুষ বিশ্বাস করত। :D :D ২১ আগষ্ট,২০১৭