# নিয়ন্ত্রিত স্বনির্ভরশীলতা #
# নিয়ন্ত্রিত স্বনির্ভরশীলতা #

তোমাকে আর ভাবব না ভাবি, বলব না আর ঘন ঘন কথা। অনলাইনে আর অপেক্ষা করব না। জানাবনা আর বিরহ ব্যথা। এমনই নিয়ম জগতের রাজ্যের যত ভাবনা আর অনিয়ম ভর করে আমার উপর ... ফুরিয়ে যায় মোবাইলের টকটাইম। বিরহের রেডিও বাজতেই থাকে। আবার ভালবাসি তোমায় যতন করে রেঁধে ফ্রীজে জমিয়ে রাখি সব গুছানো কাজগুলো এলোমেলো করি বাড়াই তোমার উপর নির্ভরশীলতা। নিয়ন্ত্রিত আচরণ, স্বনির্ভরশীলতাকে তুড়ি মেরে তুমি বার বার হানা দাও জীবনে। ঠিক তেমন করেই যেমনটা ঘটে- হুড তোলা রিকশায় স্পীড ব্রেকারের ধাক্কা হতে আগলে রাখ প্রানপনে। ১১/০৮/২০১৭