ঘুষের বিরুদ্ধে লড়াই -২
ঘুষের বিরুদ্ধে লড়াই -২

আমার ডিপার্টমেন্টাল পাশ ২০১৫ জুলাইয়ের পরীক্ষায় এবং গত মার্চে ফাউন্ডেশন ট্রেইনিং কমপ্লিট করি 1st DG award সহ(যদিও এইটাতে গর্বের কিছু নেই), দুইবছর পেরিফেরীও কমপ্লিট।সুতরাং চাকুরী স্থায়ীকরণ এখন আমার পাওনা। ধীরে সুস্থেই আগাচ্ছি। উপজেলায় UH&FPO এর forwarding নিলাম সহজেই, অত:পর সিভিল সার্জন অফিসে forwarding এর জন্য পাঠালাম অফিস স্টাফ কে দিয়ে। সেইখানে MOCS এটা ডিল করেন, HRM এ কিছু আপডেইট বাকী ছিল, সংশোধনের জন্য বলে পাঠাতে বললেন, পাঠালাম। দুর্ভাগ্যবশত MOCS ফাউন্ডেশন ট্রেইনিং এ চলে গেছেন। ডিল করছিল Head assistant(বড় বাবু)। যাইহোক স্টাফ রিসিভড কপি আনেনি। সব পরিচিত তাই বেপারটা আমলে আনিনি। ঢাকা যাব, forwardind আনতে পাঠালাম, সে স্টাফের কাছে টাকা চাইল,না দিতে চাইলে সে বলল পরে পাঠিয়ে দিবে। ঢাকায় পাঠানো হলনা। এরপরে ঘটল মজার কাহিনী। সেই বড়বাবু পুরো ফাইল সহ আমার উপজেলার বড় বাবুর কাছে পাঠিয়ে দিল, বলল HRM নেই। যা বোঝার বুঝে গেলাম। অফিসেই সবার সামনে সেই বড় বাবুকে ফোন দিয়ে পরিচয় দিয়ে বললাম, কোন সাহসে একজন অফিসারের ফাইল নীচে পাঠান। তিনি আমাকে নিয়ম শুনাচ্ছিলেন....। আমি বললাম নিয়ম কি আপনার কাছে শিখব,অফিসিয়ালি কাগজ পাঠাইছি, অফিসিয়ালি আমার কোন ভুল থাকলে অফিসিয়াল নোট করে পাঠাবেন। আর ভবিষ্যতে আমার ফাইল নিয়ে কোন ঝামেলা করলে ঝামেলায় আপনি পড়বেন। ৭২ ঘন্টার মধ্যে ফাইল না এগুলো ভাল করেই জানেন কি হবে। সে আমতা আমতা করে মাফ চাইল, বলল HRM হারিয়ে গেছে। HRM এর কি হাত পা আছে? যেহেতু রিসিভড কপি নেইনি তাই বেশিকথা না বলে এবার আমার পক্ষ হতে মুভমেন্ট।আবারও HRM দিয়ে রিসিভড কপি আনলাম। ৪৮ ঘন্টার মধ্যে পেয়ে গেলাম। UHFPO স্যারকেও জানালাম স্যার আপনার অকে করা কাগজ ফিরিয়ে দিয়েতো আপনার অফিস এবং আপনার অফিসারকে অপমান করল। স্যারের খুব লেগেছে,তিনি ফোন করার পর সবাই আপাতত লজ্জিত। শ্রান্তি বিনোদন আবেদন সুন্দরমতই করেছি,তবে আবেদনের তারিখ ঠিক রেখেই পরে ছুটি ভোগ করব, UHPO র ইচ্ছায়।এবার ডিডি অফিস, রিসেপশনে কাগজ জমা, এবং রিসিভড কপি গ্রহণ। একজন বলল ৭ নং রূমে আশরাফের কাছে জমা দেন। তাকে আমার পক্ষ থেকে বলা হল এটা আমার কাজ নয়, অফিসের কাজ,আপাতত জমা দেয়াই আমার কাজ।উনি বললেন, ঠিক আছে, রেখে যান।দেখা যাক ডিডি অফিস কি করে!জাস্ট লড়াই ঘুষের বিরুদ্ধে, তিনবছরে কোথাও ঘুষ লাগেনি। অফিসে আরও দুই কলিগ টাকা ছাড়াই ট্রেইনিং পোষ্ট এবং কোর্সে গেছেন। শেষটা দেখতে চাই। সাথেই থাকুন আপডেইট পাবেন।ঘুষ দিবনা, দৃঢ় সংকল্পবদ্ধ। ডা: কানিজ ফাতেমা সহকারী ডেন্টাল সার্জন।