ঘুষের বিরুদ্ধে লড়াই ১
ঘুষের বিরুদ্ধে লড়াই ১

ঘুষ দেওয়া থেকে বিরত থাকুন। আমরা ডাক্তাররা প্রায়ই ভাবি, কিছু টাকা দিলেই কাজ আদায় হয়ে যাবে।এই মানসিকতা পরিহার করুন। নিয়মনীতি মনের মাঝে আপডেইট রাখুন।প্রতিনিয়ত সরকারী চাকুরীর বিধিমালা পড়ুন এবং তার যথাযথ প্রয়োগ করুন।তাড়াহুড়ো করে কাজ করবেন না। শুরু থেকেই প্রসিডিউর শুরু করেন। যেকোন অফিসিয়াল ফাইল সাবমিট এর আগে অবশ্যই রিসিভড কপি রাখবেন। এই ফাইল সর্বোচ্চ ৭২ ঘন্টা আটকে রাখা যাবে, এর বেশি হলে আপনার রিসিভড কপি নিয়ে এগিয়ে যান! দেখুন কি ম্যাজিক।ভয়েস অবশ্যই অফিসারের মত হতে হবে। আপনার কোন অধনস্ত কাউকে ফাইল, অফিসিয়াল কাজ দিয়ে যেখানেই পাঠাবেন, মনে রাখবেন সে আপনার প্রতিনিধি। তাই যেখানে পাঠাবেন সেখানে বিষয়টি অবগত করবেন যাতে পাঠানো কর্মচারীর সাথে মিসবিহ্যাভ না হয়।একই সময়ের কাজগুলো কলিগরা মিলে একই সাথে করুন, এতে আপনার কাজ আটকানোর সম্ভাবনা জিরো।আপনি দরখাস্ত করলে অধনস্ত কেউ ভুল ধরলে তাকে তার পজিশনটা বুঝিয়ে দিন। কারণ আপনি অফিসার, আপনি ভুল করলেও জানেন কেন ভুল করছেন, সেটা আপনার উর্দ্ধতন কর্তৃপক্ষ দেখবেন, অধস্তন কেউ নয়। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, তাকে সম্মান করুন, তাকে আপনার সুবিধা অসুবিধা অবহিত করবেন। কারণ প্রয়োজনে তিনি শেল্টার দিবেন। মাথায় রাখবেন আপনি একজন ডাক্তার, পাশাপাশি একজন ক্যাডার অফিসার। ২৫/০৫/২০১৭