GPF ও সুদ
আমি সরকারের বৃহৎ রাজ্যের একজন কর্মচারী মাত্র। অবশ্যই আমার মুখে বড় কথা মানায়না। তবু আমি কিছু বলতে চাই। সেটা সাধারণ ভবিষ্য তহবিল(GPF) নিয়ে। এই তহবিলে আমাদের দুইবছরের পর হতে বেসিকের ৫%–২৫% টাকা রাখাটা বাধ্যতামূলক। এর বিপরীতে সরকার সুদ বা ইনক্রিমেন্ট দেন। যারা জেনে সুদ গ্রহণ করেন, তাদের প্রতি বলার কিছু নেই, কারণ তারা জানেন। আর যারা এটা সুদের পরিবর্তে লাভ জেনে নেন তাদের জন্যই বলতে চাচ্ছি। আমরা গনিত বইয়ে সিম্পল সুদের হিসেবে করেছি কিভাবে? I :Pnr কেউ ৫০০ টাকা একবছর রাখলে যদি ৫% হারে সুদ পায় তাহলে দাঁড়ায় -তাহলে ৫০০*১*০.০৫-২৫ টাকা। গতবছর ১৩% হারে সরকার এ তহবিলে সুদ দিয়েছেন, তাই আপনি ১০০০০ টাকা রাখলে অতিরিক্ত জমা হয়েছে ১৩০০ টাকা। প্রতিবছর gpf statement তুললে দেখতে পাবেন।বছরের পর বছর হতে হতে হয়ে যায় চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ Ic--P*(1+i)n–P. সরকারী বিধিমালা অনুযায়ী এ তহবিল অধ্যায় পাঠ করলেই জানতে পারবেন, সরকারের ভাষ্য। সরকারী চাকুরী যখন করেন তখন এইটুক বিশ্বাস রাখতে পারেন না সরকারের উপর যে সুদের নামে আপনাকে লাভ দিবেন না। সরকার প্রতিবছর যে হার নির্ধারণ করবেন, ঐ হারে তহবিলের জমার উপর বছরের শেষ দিনে কিছু নিয়ম অনুযায়ী সুদ প্রদান করা হবে । যারা এটাকে লাভ ভাবছেন তাদের লাভের হিসেবটা কি মনে নেই? Gain%-- (gain/cp)*100 Gain--(sp-cp) হিসেবে কি মিলে তহবিলের টাকার সাথে? এখন প্রশ্ন থাকতে পারে সরকার বাধ্যতামূলক ভাবে নিচ্ছে, এর বেনিফিট কি?এই টাকা আমি খাটালে কি লাভ হতনা? অবশ্যই বেনিফিট পাচ্ছেন,সেটা সুদ, লাভ নয়। এবার আসি বাধ্যতামূলক কেন করা হয়েছে, আপনি বাস করছেন কল্যাণ রাষ্ট্রে, সরকার আপনার অভিভাবক। আপনার বিপদের কথা চিন্তা করে আপনাকে বাধ্য করছে কিছু টাকা জমিয়ে রাখার জন্য, যা আপনাকে নির্দিষ্ট সময় পরে বা পেনশনকালীন সময় ফেরত দেওয়া হবে। তাহলে সুদ কি বাধ্যতামূলক ভাবে খেতে হবে? না ভাই, সুদ না চাইলে সাদা কাগজে ঘোষণা দিন, তারপর AG অফিসে জমা দেন। আপনার এক্যাউন্টে সুদ জমা হবেনা।এটাও বিধিমালায় উল্লেখ আছে। আপনি সুদ নিতে চাইলে তা সুদ জেনেই নিন। সুদকে লাভ জেনে যারা সুদ নিবেননা তাদের কনফিউজড করার দরকার কি? ০৫/০৮/২০১৭