ফিডব্যাক
সন্ধ্যে নামতেই ঝিঁ ঝিঁ পোকার ডাক শোনা যায়।পাশের চায়ের দোকানের আড্ডা আর টিভির আওয়াজটা আর একটু বেড়ে যায়। আর আমার বাচ্চারা কাম্পেটিশানে নামে কে কার আগে দাঁত ব্রাশ করবে, হিসু করবে, তারপর সোজা বিছানায়। তারপর মায়ের বেসুরো গলার গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়া।মেয়েটা যদি দিনে হোমওয়ার্ক না করে, তাকে সেগুলো করতে হয়! তাই ছেলেটা বরাবর আগেই ঘুমায়। মেয়েটা রিকোয়েস্ট করে মা, তোমার ভলিউম কমাও, নয়তো আমিও ঘুমিয়ে যাব।একফাঁকে মেয়েও ঘুমিয়ে যায়। আমার ঘুম পাড়ানির কাজ এইভাবেই শেষ। তারপর ঘুম ভেঙ্গে যায়.. কানের কাছে বিরামহীন সুর..দেখোরে দেখোরে নয়ন মেলিয়া, জগতে রং এর বাহার। আমার ছেলের হেরে গলার গান চলতেই থাকবে, সাথে থাকবে দুজনের যাবতীয় সব ধরনের সব শব্দ। যদিবা কখনো আমার সকালবেলার পাখির আগে ঘরের পেছনের জামরুল গাছের পাখিটা আগেই ডেকে উঠে..চলবে ভাঙ্গা গলার গান..বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাক!! কোন মোবাইল এল্যার্ম বা ঘড়ির এল্যার্মের প্রয়োজন হয়না। আমার দুটো এল্যার্মই তাদের মায়ের ঘুম ভাংগানির কাজ শেষ করে!! #ফিডব্যাক# ০৫/০৭/২০১৭