# একমুঠো প্রেম #
# একমুঠো প্রেম #

আমি এক ক্লান্ত প্রেমময়ী! নিরক্ষর এক প্রাণে শুধু যেন রয়েছে হাহাকার। মায়ার জাল, চোখের জল অথবা কথায় কথায় সময় ক্ষেপণ – আর কাকুতি, মিনতি সব বৃথা। হয়ত সময়ের পেছনে এসেছে একরাশ উদাসীনতা। পারিনি তাই আর তোমায় বেঁধে রাখতে নিজেই সব সাজিয়ে দিয়েছি বিদায়। ঘন মেঘ চোখের কোলে তবুও আজ আটকানোর নেই যেন দায়। ধ্রুবতারাহীন অনাগত স্বপ্নেরা ভর করে! নিজের ভেতরে আছে শুধু দৃঢ়তার বাস এই সবকিছু কেন জান তুমি? তোমার জন্যে আছে আমার একমুঠো প্রেম নিবেদনের আঁশ। #একমুঠো_প্রেম # ০৩/০৭/২০১৭