জবাব কথামালা নয়
জবাব কথামালা নয়

নীল তুমি ভালবাসো হয়ত নীল,আকাশের বিশালতা প্রাণোচ্ছল মেঘের ছুটোছুটি অথবা সীমাহীন সাগরের সাথে মিলন। সবকিছুতেই তোমার নীলের ছোঁয়া চুড়ি, শাড়ী,জুতো, ব্যাগ এমনকি ভালবাসার চিঠিটাও নীল খামে। জানো নীল ভয় পাই আমি ফুসফুসের কুঠুরীতে বাতাসের গতি কমে গেলে ভাবি, নীল ভর করবে শরীরের মাঝে। নীলচে ঠোঁট, নীলচে নখ, নীলাবরণ দেহ আঁৎকে উঠবে, নীল বলে আছে কেহ? হৃদয়ের টকটকে লাল রক্ত নীল হয়ে যায় তুমি চাইবেনা সেই নীল কষ্ট। তখন তোমার নীলাকাশ, নীলচে দেয়াল নীল খাম কেড়ে নিতে পারেনা কষ্ট। নীল পর্দা সরিয়ে বাতাস ঢোকেনা। শোষণের রং নীল ,কষ্টের রং নীল সবই কি তোমার— একবিন্দু ভালবাসার জন্য ? ২৪/০৫/২০১৭