জার্নালিজম
জার্নালিজম ডিপার্টমেন্ট কে বিভিন্ন বিভাগে বিন্যস্ত করার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এই যেমন একটা জার্নালিজম ইউনিভার্সিটি থাকা দরকার। সেখানে অনেক ফ্যাকাল্টি থাকবে। মেডিক্যাল জার্নালিজম, ইঞ্জিনিয়ারিং জার্নালিজম, ল জার্নালিজম, অ্যাডমিনিস্ট্রেশন জার্নালিজম .....।যে যেখান থেকে পাশ করবে সেই বিষয়ের উপর সাংবাদিকতা করবে। হতে পারে এগ্রিকালচার জার্নালিস্ট, ফিসিং জার্নালিস্ট, এডুকেশন জার্নালিস্ট ইত্যাদি। সাংবাদিক ভাইদের বলছি। শোনেন আপনারা আর কত অপমান সহ্য করবেন। হলুদ সাংবাদিক, সাংঘাতিক এই অপবাদ আর কতদিন মেনে নিবেন।আপনাদের ভেতরে কিছু অসাধু মিথ্যে রিপোর্ট করে প্রমোশন পাওয়া, উল্টো খবর ছাপিয়ে বিভ্রান্তি তৈরী করে জনগনকে উত্তেজিত করা, জ্ঞানহীন সাংবাদিকতা প্রকাশ করে নিজের পেশাকে ছোট করার সময় ফুরিয়ে এসেছে। অযথা কাজে সময় নষ্ট না করে সময় হয়েছে আপনাদের নিজেদের দাবিগুলো জানানোর, সাংবাদিকতার মত মহান পেশার অধিকারগুলো আদায় করা। সেইজন্য নিজেদের এই পেশা কিভাবে জ্ঞানগরিমাপূর্ন হয়, কিভাবে তেজোদীপ্ত তরুণ সমাজ মাথা তোলে সাংবাদিকতা করবে সেই দিকে নজর দেওয়া উচিত। নয়ত সময়ের সাথে এই পেশার অস্তিত্বই থাকবেনা। আপনাদের পেশার অহংকার, অলংকার আপনাদের মাঝেই থাকা উচিত। ১৯/০৫/২০১৭