সংস্কৃতি
সংস্কৃতি

কোন দেশের সংস্কৃতি বা সভ্যতা কখনো খারাপ হয়না। যখন খারাপ হয়ে যায়, তখনই সেটা অপসংস্কৃতি। যার প্রধান ফলাফল মূল্যবোধের অবক্ষয়। সেই অবক্ষয় রোধের জন্যই যুগে যুগে সত্যের ধারক, মহামানব ও মনীষীদের আগমন হয়েছে। আমাদের চারপাশে আজ আকাশ অপসংস্কৃতির মারাত্মক কুফল বিরাজ করছে। দেখা যায় বেশির ভাগ শিশুরা বিনোদন বলতে বোঝে গেমস, কার্টুন, আর একটু বড় হলে অশ্লীল ছবির গান। সারাদিন পাশাপাশি বসেও জানেনা তার পাশে কেউ আছে কিনা :প্রযুক্তির অপব্যবহারের বদৌলতে! একটা সাদা পরীর গল্প হয়ত শুদ্ধ সংস্কৃতির অংশ নয়। কিন্তু বাচ্চাকে আমি পরী দিয়ে কল্পনা করতে শিখাতে পারি, যেখানে তার কল্পনা থেমে গ্যাছে গেমসের ধাপগুলোর মাঝে। পাড়ায় পাড়ায় বা কলেজে কলেজে নাটকের মহড়াকে আমি শুদ্ধ সংস্কৃতি বলবনা কিন্তু অপসংস্কৃতি তো তাকে বলতে পারিনা। সেই মঞ্চ নাটকগুলোতেও থাকতো শিক্ষার উপকরণ। আমরা সত্যিকারের সংস্কৃতি কখন নিয়ে আসব জানিনা কিন্তু অপসংস্কৃতি থেকে একটু সরে আসতে ভূমিকা রাখতেই পারি। মহান বিজয় দিবস উপলক্ষে পাংশা নাট্যলোকে পাঁচদিন ব্যাপী নাট্যোৎসব চলছে যার স্লোগান ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে। নাট্যজগতের মানুষ রিয়াজ সাহেবের আন্তরিক আমন্ত্রণ উপেক্ষা করতে পারিনি। গতকাল আমরা দেখতে গিয়েছিলাম নাট্যোৎসব এর দ্বিতীয় দিনের মঞ্চ নাটক" হাসির হাটে কান্না "। পুরোটা সময় থাকতে পারিনি কিন্তু মঞ্চনাটক আর টিভি নাটকের পার্থক্য বুঝতেই পারিনি, এত ভাল অভিনয় করেছে। আমরা কোন নেগেটিভ কিছু দেখলেই গালাগাল করি, উগ্র ভাবে উপদেশ দেই, কিন্তু তার বিরুদ্ধে এগিয়ে কাজ করি ক'জন ?আর পজিটিভ কিছু পেলে চুপচাপ থাকি, আরো এগিয়ে যাবার জন্য বিনে পয়সায় প্রশংসা করতেও ভুলে যাই, এটাও হয়ত একধরনের মূল্যবোধের অবক্ষয়। ধন্যবাদ রিয়াজ ভাইকে।সুস্থ বিনোদন এবং শুদ্ধ সংস্কৃতি আনতে আপনি এবং আপনার মত মানুষরাই অগ্রণী ভূমিকা পালন করতে পারেন।এইটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা রইল।

Image may contain: one or more peopleImage may contain: 2 peopleImage may contain: 3 people, people on stage, people standing and indoorImage may contain: 5 people, people sittingImage may contain: 10 people, people sitting and beard