বাচ্চাদের অধিকার
বাচ্চাদের আমি কখনো কারো প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি শেখাই না। চিন্তা করি, ওরা মানবীয় গুনাবলী নিয়ে জন্মেছে, কোন অধিকার নেই আমার সেই গুনগুলো নষ্ট করার। আমার দুটো বাচ্চাকেই ছড়া শিখিয়েছিলাম স্কুলে ভর্তির আগে যার একটা হল:Rain, rain, go away /Come again another day /Little baby wants to play. Baby-র জায়গায় বাচ্চার নাম বলতাম। যেমন আমার ছেলে এখন বলে Little Areez wants to play. মেয়েটা স্কুলে পড়ে, তাদের বইয়ে এই ছড়াটি আছে নিম্নলিখিত পিকচারে যে ভাবে দেখিয়েছি সেভাবে। ওরা শিখছেও ওভাবে। এখানে rain কে সাধারণত বাচ্চাদের জন্য নেগেটিভ হিসেবেই ব্যবহার করা হয়েছে, হয়তবা ঠান্ডা লেগে যাবে বা পিছলে যাবে বা অন্যান্য কারণে। যদিও আমার বাচ্চাদের ঝুম বৃষ্টিতে অনেকক্ষন ভেজার পর এই গানটা গাইতে বলি। কিন্তু এই নেগেটিভ rain-কে spain এ ক্যান পাঠাতে চেয়েছে?হয়তবা ছড়ার ছন্দ মিলিয়েছে। কিন্তু Spain এর সাথে আমাদের কি শত্রুতা?ছড়াটা যেমন কঠিন হয়েছে, তেমনি কোন এক নির্দোষ দেশে পঁচা rain কে পাঠিয়ে বাচ্চাদের মনে Spain কে পঁচা বানিয়ে দিচ্ছে। Spain কখনো যদি এই ঘটনা জেনে আন্তর্জাতিক আদালতে মামলা করে তাহলে ভুল কি কিছু হবে?যদিও সেটা হবেনা। কিন্তু এগুলো কি সংশোধন করা উচিত নয়?
August 24, 2016 at 11:58am ·
