আম্মিজি, তারিখ:31.8.16
আম্মিজি, তারিখ:31.8.16

আম্মিজি, তারিখ:31.8.16
তোমাকে পেয়েছি খুব কম সময় আমি। খুব হিংসে হত ,আমার চেয়ে ছোট হয়ে সবাই খালামনি হয়ে গ্যাছে, আমায় কেউ ডাকেনা খালাম্মি।তোমার নানার সাথে ঝগড়া করতাম কবে লিমার বিয়ে দিবে, কবে আমি আম্মিজি পাব। আমিও বলতে পারব ওদের মত, এই যা দুধমা, আমি হলাম আসল মা।সবই হল ততদিনে আমি চলে এলাম অনেক দূরে। যখন তোমার বুবু আর ভাই হাগু করতে সেটা নিয়ে অনেক তামাশা হত। অথচ দু একদিন ছাড়া তোমার হাগু ধরার সৌভাগ্য হয়নি আমার। মানিকগঞ্জে এসেছ, কি যে খুশি হয়েছি, সপ্তাহে দেখা হবে। আম্মিজি, আমি পথ চেয়ে আছি তুমি আসবে, গুটি গুটি পায়ে ঘরময় ঘুরে বেড়াবে। গলা জড়িয়ে গল্প শুনাব। তোমার আধো আধো বোল প্রাণ ছুঁয়ে যাবে আমার। কিছু থাকে বলার আর কিছু না বলার, কিছুই হয়না তুমি দূরে থাকায়।অব্যক্ত দুঃখ কুড়ে খায়,সেগুলো মেনে নিয়ে রব বেদনায়। বড় হও, অনেক বড়। এই দিন বছর ঘুরে আসুক জীবনে হাজার বার।
ইতি
তোমার খালাম্মি