শরৎ
ভালবেসেছি নীল আকাশ, সাদা মেঘ,
অভিমানে দাড়িয়ে কোন এক আশ্বিন মাসে।
শরৎ তুমি যাবে নাকি চলে?
তবে যে রাশি রাশি
কাশফুল ভেসে বেড়ায় বাতাসে!!
শিশিরভেজা সকাল সিক্ত করে মন
রাতের আকাশে অজস্র তারার মেলা
শিউলির মালা হলোনা আর গাঁথা
ভালবাসা নিওগো বিদায়বেলা ।
OCT 7,2016