#অামার মায়ার ধারা #
#অামার মায়ার ধারা #

তোর মাঝে খুঁজে পাই মায়ের মমতা
খুঁজে পাই আমার হারিয়ে যাওয়া ভালবাসা।
তোর মাঝে খুঁজে পাই আমার সারাদিনের গল্প
আর নিজের অব্যক্ত ভাষা।
মনটা হয়না কখনো এলোমেলো।
তুই যে আঁকিস আলপনা—
তোর একটু আদর বা তোকে করা একটু আদর
বদলে দেয় আমার কল্পনা।
তোর ছোট ছোট শব্দের কথাগুলো
আমার জীবনের সুর।
তোর স্বপ্নগুলোই যেন আমার স্বপ্ন
উড়বে বহুদূর।
তোর মাঝেই আমি হারিয়ে গ্যাছি।
পারব না শোধিতে তোর ভালবাসার ঋণ।
অখন্ড মায়ার ফাঁদে পড়েছি আমি
বের হতে চাইনা কোনদিন।

#অামার মায়ার ধারা #
উৎসর্গ :কুওয়াইসাহ

October 25, 2016 at 12:04am ·