ভালবাসা সীমাহীন
ভোরের স্নিগ্ধ বাতাসে বা দুপুরের কড়কড়ে রোদে
কিংবা বিকেলের হৈমন্তী আলোয় হাত ধরে,
আর জোৎস্নারাতে পাশাপাশি বসে থেকে—
অর্থহীন ভালোবেসে ,যাবো একদিন মরে।
দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে থাকা-
সুখ নাই,সুখ নাই,হারিয়ে গ্যাছে নিজেদের মাঝে। কাউকে সুখী করা বা এক টুকরো সুখ পাওয়া,
কিছু কষ্ট এই যেন তানপুরা হয়ে বাজে।
০১/১০/২০১৬. ১:৫৬ বিকেল
Copyright © 2017 - All Rights Reserved - Dr. Kanij Fatema
Design & Developed by Doel e-Services Contact : 01720981682