বাবা
কি হবে আর সে কথা ভেবে?
আসবেনা ফিরে প্রাণবন্ত সে-ই ক্ষণ।
মহাকালের অতল গহ্বরে তলিয়ে গেছে
আপ্লুত সময়, আপ্লুত মন।
উথলিত সময়ের গতি
থেমে গেছে ধীরে ধীরে!
ঝাপসা স্মৃতি,মলিন সুখের উপর
ধুলো জমেছে থরে থরে।
মহাচ্ছায় হয়ে ছিলে, আজও তাই
পারিনা সইতে কঠিন অবহেলা,
নতুনের নেশায় বিভোর দেখে
ভেবেছ কি - নিভে গেছে হৃদয়ের খেলা!!!!
October 28, 2016 at 8:58pm ·