নতুন মাস
নতুন মাস

মাসের শেষ দিনগুলো ভাল লাগে, বিশেষ করে শেষ দিনটা। কারণ কয়েকদিন পরেই নতুন মাস আসবে, টাকা হাতে পাব, নতুন করে প্ল্যানিং হবে, কোথাও বেড়াতে যাব, নতুন কিছু কেনাকাটা, তার চেয়েও বড় কেউ চাঁদা চাইলে বলতে পারি :মাস শেষ, হাত খালি।মাসের প্রথম দিনটা এলেই আবার একগাদা হিসেব নিকেশ: বাড়ি ভাড়া, বিদ্যুতবিল, গ্যাস বিল, পানির বিল, ডিশ বিল, বিভিন্ন চাঁদা, বুয়ার টাকা, নেটের টাকা, মোবাইল বিল,,,,বাচ্চার স্কুলের বেতন,....শেষ দিনটার আনন্দ দ্বিগুন নিরানন্দ হিসেবে প্রতিফলিত হয়। চেকে বেতন হওয়ার পর থেকে পয়লা তারিখে আর টাকা হাতে পাওয়ার আনন্দ না থাকলেও, টেনশন কম থাকে। আরও বেশি থাকে জমানোর ধান্দা। কর্তাতো আছেন ই। কোনমতে একমাসের চেকটা না ভাংগাতে হলে, প্রয়োজনের সময় বলা যায় :আহারে আমি চেম্বারটা করতে পারলে এদ্দিনে একটা বাড়ি বানাতে পারতাম, না? তোমার ছেলেমেয়ে সংসারের দিকে তাকিয়ে এবারো এক্সামে বসলামনা (মহা ফাঁকিবাজরা পড়াতে এইভাবেই অজুহাত খোঁজে)।তাহলে চেকটা নাও। কৃতজ্ঞতায় কর্তা তখন আর একটু বেশিই ভালবাসেন।নিজেকে সার্থক পলিটিসিয়ান মনে হয়। সংসারের চেয়ে বড় পলিটিক্স আর নেই। মনে মনে হাসি। সিরিয়ালের নায়িকাদের মত নই। ন্যায় অন্যায় সব মুখ বুঝে সহ্য করে ভাল মানুষ সাজার মানসিকতা আমার নেই। ভাল করার দু:সাহস সবসময় না দেখাতে পারলেও অন্যায় করার সাহস নেই আমার।

November 1, 2016 at 10:29pm ·