আমার ছোট দুটো বোন
আমার ছোট দুটো বোন

আমার ছোট দুটো বোন।ওরা আজ কত বড় হয়ে গ্যাছে। নিজেদের সংসারে, নিজেদের কর্মস্থলে ব্যস্ত ওরা। দেখে আনন্দে চোখে পানি চলে আসে। প্রায়ই মনে হয় দৌড়ে দেখে আসি, ক্যামন করে খেলছে ওরা সংসারে। দুরত্ব আর সময় দৌড়ের বেগকে থামিয়ে দ্যায়। কোন সূত্রই খাটেনা।আমরা তিনবোন তিনজেলায়। আমি রাজবাড়ি, মেজো ঢাকা, ছোট চট্টগ্রাম। আব্বু, আম্মু দৌড়ের উপড়। আপাতত উনারা মানিকগঞ্জে। অফিস থেকে বাসায় ফিরে কতক্ষণ আমার দুটো বাচ্চাকে জড়িয়ে বসে থাকি। মনে হয় কতকাল পরে দেখছি ওদের। নিজের ক্যারিয়ার, নিজেকে সর্বগুনে গুনান্বিত করার প্রয়াস সব মিছে মনে হয় ওদের "মা" হয়ে থাকার কাছে। ভাবি আমার বাবা মা এর কথা। তিল তিল করে যত্নে গড়ে তোলা আমরা তিনবোন কেউ ই কাছে নেই ! মনে পড়ে" হাজার বছর ধরে " উপন্যাসের কথা:মানুষের অবস্থানের পরিবর্তন হয়।কিন্তু সম্পর্কের পরিবর্তন হয়নারে!!আব্বু আম্মুকে দেখতে আমার প্রাণ কাঁদছে, তাঁদের কালো কেশগুলো আধা পাকা থেকে আজ শুভ্র রং ধারণ করছে..বাবার লৌহ শক্ত আর মায়ের কোমল হাত দুটো শীর্ণ আর কুচকে যাচ্ছে, বয়স এর সাথে সাথে উনারাও মেনে নিয়েছেন পরম আদরের সন্তানগুলোর দূরে থাকা।কিন্তু তাঁদের ব্যকুল হৃদয়ের ভালবাসা বুঝি আমি। বোন দুটোকে দেখতে খুব মন চাইছে,কাছে গিয়ে অপলক ভাবে ওদের দিকে তাকিয়ে থাকবো, ওদের চোখের ভাষা পড়ব, কতখানি বোঝে এখনো আমার ভালবাসাকে!!

#এলোমেলো_হৃদয়ের_কথা #

Image may contain: 2 people, people standing, mountain, outdoor and natureImage may contain: 2 people, selfie, outdoor, closeup and nature

December 22, 2016 at 12:51am ·