#ধলেশ্বরী ভালবাসি তোমায়#
#ধলেশ্বরী ভালবাসি তোমায়#

আজও আমার স্মৃতিপটে তোমার যৌবনের ছবি।
দেখেছিলাম তোমার ভরা যৌবন।
আর সেই যৌবন জোয়ারে ভাসতাম।
তোমার পাগলামোতে হারিয়ে যেতাম।
সময়গুলো ছিল বড্ড বেহিসেবি –

আজ তোমার যৌবনে জেগেছে চর
শুকিয়ে গিয়েছে যৌবন জল।
এক বৃদ্ধাকে পাশ কাটিয়ে যেন আমার চলাচল
কতকাল পর দেখছি তোমায় –
কিন্তু তোমার ভালবাসায় লাগেনি এতটুকুন আঁচড়।

একফোঁটা জল গড়ায় অগোচরে।
তোমার শীর্ণ দেহের উত্তাপে আমার শৈশব জড়িয়ে -
তোমার বুকে ভেসে বেড়ানোর স্মৃতি নিয়ে
তোমার ভালবাসায় আজও আমি হারাই।
অপলকে তাই পার হই গতিময় বাহনে চড়ে।

#ধলেশ্বরী_ভালবাসি_তোমায় #
২৭/০২/২০১৭