#খুঁজে_ফিরে_পাওয়া #
#খুঁজে_ফিরে_পাওয়া #

তুমি খুঁজে ফিরছিলে আমাকে,আমিও তাই
অথচ আমাদের মাঝে দাঁড় করিয়েছে দেয়াল,
দিয়েছে মিথ্যের দোহাই।
নিজের পাওনাটুকু নিজেই দিয়েছি ফিরিয়ে
তাই চেয়ে থাকি তোমার পানে
ভেঙ্গে যাওয়ার যন্ত্রণা নিয়ে।
আমাদের উপর চাপিয়ে দেওয়া জুলুমটুকু
আমার ভেতরে হয়েছে শোষণ,
তুমি পারনি মেনে নিতে এতটুকু–
তাচ্ছিল্যভরা কথার সুরে
জানিয়ে দিয়েছিলে তোমার না পাওয়া গল্প।
নীলচে কষ্ট রয়েছে আমাদের জুড়ে।
হয়েছে এবার শুরু অপেক্ষার প্রহর...
বহু বছর আগে শোনা এমনই দরাজ গলায়
যেন উথলে উঠছে ভালবাসার লহর।

#খুঁজে_ফিরে_পাওয়া #

০৭/০২/২০১৭