#বিরহ_ও_অভ্যেস #
#বিরহ_ও_অভ্যেস #

সৌন্দর্য উপভোগ করতে হয়
নীরবে,নির্জনে,অগোচরে।

পুব পাশের আমগাছের তলায় ঘুটঘুটে আঁধার
সুনসান নীরবতায় চারপাশ
সাদা রং এর চাদরে ঢাকা নেই আর।
শিহরণ জাগানো অনুভূতি।
হাসছে রহস্য নিয়ে আলোকিত অবয়ব।
বলছিলাম কুয়াশা,শীত ও ভরা পূর্ণিমার কথা।

কিছুলোক পাশের চায়ের দোকানে
হয়ত মগ্ন ধূমায়িত চায়ের চুমুকে
আর কিছু ব্যস্ত ক্যারমের গুটির চালে
পূর্ণিমা, অমাবস্যায় তাদের অনুভূতি শূন্য
দক্ষিন পাশের কটি আমগাছ পাতার ফাঁকে
প্রতিদিন আলো–আঁধারি হয়ে থাকে।

তুমি চাইলে পারি হাতে হাত ধরে
জোসনায় ভিজে যেতে।
তুমি চাইলে পারি উঞ্চতায় ডুবতে
এই শিহরণ জাগানো শীতে।
পূর্নিমা, কালো আঁধার, শীতের শিহরণ
আর টানলোনা তুমিই নেই যখন।

অবশেষে লনের দরজা ভেজিয়ে
কম্বলে নিজেকে প্যাঁচিয়ে
মোবাইলের বাটনে চাপছি মনের কথা।
প্রিয়তমার চাইওতেও অনেক বড় তোমার কাছে
রোগীর শরীর আর হৃদয়ের ব্যথা।

#বিরহ_ও_অভ্যেস #

১১/০১/২০১৭