#ব্যবধান#
#ব্যবধান#

চোখ যেন আটকে যায় আর বর্ণগুলো হারিয়ে..
শব্দগুলো হয়না সাজানো,
হয়না সুন্দর একটা বাক্য।
বলার নেই কিছু তবুও..
থমকে দাঁড়াই তাহার পানে।

ব্যবধান মেনে নিয়েই বেড়ে চলে নাড়ীর গতি
নেই যেন পাওয়ার কিছু
তবুও হারানোর ভয়
মুখ হতে পড়েনা কথা।
দিনগুলো কাটে যেন মান অভিমানে।

আমি বুঝি তাহার ভাষা
সে বোঝে আমার ভাষা
তবুও হয়না ভাষার বিনিময়।
বিমোহিত মন,মানেনা নিয়ন্ত্রণ।
কাছাকাছি থাকতে চাওয়া কিসের টানে?

#ব্যবধান#
২৬/১২/২০১৬