#আমার_নীরবতা#
তুমিই নাইবা বুঝলে আমার অস্বস্তিটা
হয়তবা তুমি অপারগ
কষ্ট নেই আর, অভিযোগ নেই আর
শুধু দেখবে আমার নীরবতা।
আমিও পারি মানিয়ে নিতে সব
পারি বেদনা ভুলে থাকতে
সমস্ত ভার কাঁধে নেব
শুধু রইব আমি নীরব।
চাওয়া পাওয়ার কি ই বা ছিল আর
শুধু কষ্ট পাওয়া অন্যায় বন্ধের দাবি,
একটু স্বস্তির জন্য আস্থা পাওয়া।
নাইবা দেখলে সরব কন্ঠ এবার।
December 4, 2016 at 1:07pm ·