"অজ্ঞাতনামা"

তৌকীর আহমেদ পরিচালিত "অজ্ঞাতনামা" ম্যুভির বেশিরভাগ দৃশ্য ধারণ করা হয়েছে পাংশা উপজেলায়। গতকাল (শুক্রবার) ও আজকে (শনিবার) দুদিন ধরে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে উক্ত ম্যুভির প্রদর্শনী চলছে। পাংশা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক ও মিডিয়া জগতের মানুষ রিয়াজ সাহেব আমাকে গেস্ট হিসেবে ইনভাইট করেছিলেন ম্যুভিটি দেখার জন্য।আমি আর আমার বর দুজনে গিয়েছিলাম ম্যুভিটি দেখতে। অসাধারণ একটা ম্যুভি। আমাদের বাসার পাশের দত্তবাড়ি, পাংশা বাজার, কালুখালী থানা, হাবাসপুর ...সব পরিচিত জায়গাগুলো ম্যুভিতে ভাসছিল। গানটা যেন হৃদয়ের কথা বলছিল আর পুরো ম্যুভি যেন এক কঠিন রিয়েলিটি।ম্যুভিটার আকর্ষণ এতটাই ছিল, কখন যে দুঘন্টা পেরিয়ে গেল টেরই পেলামনা। আর আমরাও ঢং ঢাং এর সেলফি তুলতেও ভুলে গ্যাছি। এরকম মোহনীয় এবং ব্যতিক্রমধর্মী ম্যুভি দেখার ইনভাইটেশনের জন্য রিয়াজ ভাইকে অসংখ্য ধন্যবাদ।

Image may contain: 1 person, indoor
NOV 27,2016