বিজয়ের সফলতা
বিজয়ের সফলতা

আমরা বাঙ্গালীরা বরাবর শোষনের শিকার হয়েই এসেছি, ব্রিটিশ শাসনের পর ছিল মুখের ভাষার জন্য লড়াই, ছিল নিজেদের একটা ভূখন্ডের জন্য লড়াই। লড়াইয়ে জিতে পেয়েছি আমার মায়ের ভাষায় কথা বলার অধিকার, পেয়েছি একটি স্বাধীন ভূখন্ড। আমরা তাই আর কিছু চাইনা, ১২.১ মিনিটে ফুল দান, কিছু আলোচনা, অনুষ্ঠান, বিজয়ের সফলতা এভাবেই যেন শেষ।আমাদের আর কি পাওয়ার আছে, আমরাতো বিজয়ী। অথচ ক্ষমতাবানদের দাপটে এখনো বাকীরা শোষনের কলে পিষ্ট হচ্ছে। পরিবর্তিত ভাষায় মেয়েরা এখনো অবহেলিত। দ্বিগুন উৎকন্ঠা নিয়ে তাকে ঘর বাইর সামাল দিতে হচ্ছে। শিক্ষা নামক জিনিষ থেকে নৈতিকতা উঠে যাচ্ছে। দুরত্ব বাড়ছে স্বজনদের সাথে। অসাধু মানুষে পরিণত হয়ে আমরা ভেজাল মিশিয়ে দিচ্ছি খাবারে। হারিয়ে ফেলছি দিনে দিনে আমাদের ঐতিহ্য। কালো টাকা দিয়ে বঞ্চিত হচ্ছি নিজের পাওনা অধিকার হতে। শোষিত হওয়াই যেন সাজে আমাদের, তাই অন্যায় গিলে গিলে খাই। সীমাবদ্ধতা আমাদের আছে, থাকবেও, সেটা সম্পদের। শোষণের যাতাকল থেকে মুক্তি পেতে সীমাবদ্ধতার দোহাই দিয়ে কি পার পেয়ে যাবো?আমাদের বিজয় আসুক এইসব ক্ষেত্রে, অন্তত দুর্নীতি বন্ধ হোক সবার আগে। আমাদের বিজয়ের সফলতা আসুক আমাদের বর্তমানের মধ্য দিয়েই। ১৬/১২/২০১৬