SUPERMOON
SUPERMOON

আমি দূরে আছি বলেই
ইচ্ছেগুলো জাগছে তোমার মনে
আমি কাছে নেই
তাই পূর্ণযৌবনা চন্দ্র ঘুরছে তোমার সনে।

আমি পাশে নেই বলেই
কাছে আসার স্বপ্নে তুমি বিভোর।
আমি দূরে বলেই হয়তবা
জোস্নারাতে খুলে গ্যাছে কবিতার দোর।

( Supermoon 13/11/2016)