#ভালবাসাররকমসকম#
#ভালবাসাররকমসকম#

একই গল্প, একই কথা বলি হাজারবার
তুমি শুনে যাও একমনে।
কখনোবা শুনছনা ভেবে শুধাই তোমায়
কি রাগ আমার সনে?
এত কথা এত ব্যথা আমার ফুরিয়ে যায় সব
হয়না শেষ তবুও তোমার মনপেতে শোনা।
এখনো কি অনেক ভালবাস আমায়
এখনি কি আমি তোমার অনুপ্রেরণা।
এত রাগ এত অভিমান সব যাও সয়ে
ভালবাস বেদনার্ত হৃদয়ে,
সন্তর্পনে ভালবাস তুমি
নিজের সুখটুকুও দাও বিলিয়ে।
তোমার ভালবাসায় -
নেই বাড়াবাড়ি, নেই আয়োজন।
তোমার কাছে থেকেই শিখেছি
"ভালবাসি" বলার নেই কোন প্রয়োজন।

NOV,29,2016

#ভালবাসাররকমসকম#