#জবাব_কথামালা_তিন #
#জবাব_কথামালা_তিন #

আমি জানতাম, মনে রেখেছিলাম
তুমি ভালবাস নীল রং
তাই নীলের আবরণে সেজেছিলাম।
একটাই ছিল ভয়
তোমার মুগ্ধতা কেটে যাবে,
আমার ভেতরে নেই যে আর তারুণ্যের জয়।
তারপর তোমার কবিতা, তোমার মুগ্ধতা
বুঝিয়েছে আমায়, বদলে যাওনি তুমি
বদলায়নি তোমার কবিরস
মাঝখানে ষোলবছরে
শুধুই বেড়েছে আমাদের বয়স!!

#জবাব_কথামালা_তিন #