#জবাব_কথামালা_চার #
#জবাব_কথামালা_চার #

এত বছর পরে দেখা!
নাইবা জানলে, অপেক্ষার প্রহরের তীব্রতা।
ভালবাসি তোমার উজার গলার হাসি।
হাসি— ই তাই আমার অলংকার।

এত বছর পর দেখছি তোমায়!!
নাইবা জানলে ষোল বছরের কান্না
নাইবা জানলে ঘুমহীন রাতের পর রাত
দিয়েছে চোখের কোলে কালো কালো ছোপ
অথবা দু:স্বপ্ন দেখে আৎকে বাড়ানো শূন্য দুটো হাত।

কতবছর পরে দেখা!!!
নাইবা জানলে তোমার না জানা ষোল বছরের গল্প
জেনেছি শুধু তুমি আসবেই
তাই ক্ষয়ে যাওয়া আমি
জিইয়ে রেখেছি তোমার পূর্ণতাকে
তুমি এসে করেছ তারে পরিপূর্ণা।

#জবাব_কথামালা_চার #
23/12/2016