জবাব_কথামালা_পাঁচ
যেদিন সকাল থেকেই দেখি মোবাইলে
বার বার তোমার মিসড কল
বুঝি তোমার মন ভাল নেই।
নিজেকে ধরে রাখার চেষ্টা সব বিফল।
মন ভাল না থাকার আগের রাত
যেন হারানো ভয়ে ব্যাকুল একটি রাত
বার বার বল: একটিবার দেখা দিয়ে ছুঁয়ে যাও হাত।
আমি তোমায় বলি আকাশে আজ দেখ হাজার তারার মেলা
অথবা পাখির কলতান মুখর আগামী ভোরের বেলা।
কিংবা দেখবে দুপুরের রূপালী রোদে ঝিকিমিকি করা জল
অথবা রাতে কুয়াশায় সিক্ত পৃথিবী
যেন অশ্রু টলমল।
বই, টিভি, পত্রিকা অথবা কলের গান
কিছুই পারবেনা আমায় ভুলিয়ে দিতে জানি।
দেখা না দেওয়া দিনগুলো মানেই
তোমার ব্যস্ততা আর আমাকে দেয়া তোমার প্রতিশ্রুতি।
বলেছি আর কটা দিন পরেই
তোমরা দেওয়া নীল শাড়িতে
নীলাঞ্জনা রূপে ভেসে আসব নীলাম্বরে।
হারিয়ে যাই যদি চিরতরে
রইবে ক্যামন করে।
মাঝে মাঝে ফাঁকি দিয়ে অনুভবি তোমায়
বোকা ছেলেটা একটুও বোঝে নারে!!
#জবাব_কথামালা_পাঁচ
৭/১/২০১৬