#জবাব_কথামালা_ছয় #
#জবাব_কথামালা_ছয় #

প্রিয়!এসেছিলেম ঘরণী হয়ে,
জেনেছিলেম ভালবেসে যাব
সারাটা জীবন অন্ধভাবে।
তোমার সুখে শান্ত হৃদয় আমার
তোমার বিপদে পাগলের মত চিৎকার
ভেবেছিলেম এগুলোই মোর অলংকার হবে।

তারপর দিন গেল,বছর গেল।
বয়ে যাচ্ছে সময়ের ঝর্ণা।
শিখালে: শক্ত হাতে পোক্ত সংসার
যেন ছড়ায় বর্ণীল আলোকচ্ছটা
তোমার সন্তানেরা যেন পায়
মায়াকান্না নয়, সঠিক নির্দেশনা।

এই কোমলময়ী প্রেমিকা তোমার
দীপ্ত হাতের নারী যোদ্ধা আজ।
ভূমিকম্পে আটকে থাকা তোমাকে খুঁজতে
চিৎকার না করে
পাশে এনে বলব কিচ্ছু হয়নি তোমার
এটাতো মাত্র জীবনেরই অন্য একটা সাজ।

অথবা আগুনের লেলিহান শিখায়
ডিঅক্সিজেনেটেড তোমাকে নিয়ে যাব
মুক্ত বাতাসে অথবা হাসপাতালে।
অন্ধ চোখের কথা ভাবছ!!
সন্ধানীয়ান হয়ে খুঁজে বেড়িয়েছি
মরনোত্তর চক্ষুদানকারিদের।
আর পরম প্রিয়জনের জন্য যোদ্ধা হয়ে
বসে থাকব মায়ার জালে!!!

এত কিসের চিন্তা তোমার
একটু ঘুমাওতো
আমার উপর আস্থা রেখে।
আমিই যখন পাশে আছি
সুখী সুখী চিন্তা করবে এখন থেকে।

#জবাব_কথামালা_ছয় #
৮/১/২০১৬ii