#জবাব_কথামালা_সাত #
ভাবছি আমি অন্য কথা
তোমার চোখ জুড়ে রয়েছে আজ
বিরহের সুর।
স্মৃতি, ভালবাসা সব কেড়ে নিয়েছি
শুনবে তুমি? কি বয়ে বেড়াচ্ছি?
ক্যামনে আসে আমার প্রতিটি ভোর?
চারপাশ যখন হিমেল পরশে মুগ্ধ
লেপের নীচে সবাই বিবর্ণ শীতকে
ফিরিয়ে দেয় উত্তাপ।
আমি একফোটা শ্বাসের জন্য
উঠে বসে থাকি,ইনহেলারে চাপ দেই।
সব যেন কেড়ে নেয়ার অভিশাপ।
মিষ্টি রোদ্দুরে মুখোমুখি বসার স্বপ্নে
আর রিনঝিন সুরে তোমার চোখে
নেমে আসে ঘুম একফালি।
আর আমি বসে বসে শ্বাস নিতে থাকি
স্বপ্ন দেখি বুক ভরে বাতাস নেওয়ার
অথবা এক চিলতে রোদে কখন প্রসারিত হবে
আমার শ্বাসনালী।
আমি জানি,আলোছায়ার খেলা
দেখবেনা আর তন্ময় হয়ে।
কাছে এসেও থমকে যাবে বিরহের সুরে।
ঘুমহীন রাতের তন্দ্রালু চোখ দেখে
প্রার্থনা করবে, একটু ঘুম যেন থাকে
দুচোখ জুড়ে।
কেড়ে নিয়ে যেন আর নি:স্ব আমি।
রিক্ততা নিয়ে ফিরে যেতে চাইনা
তোমার ভুবনে।
ভালো থেকো, স্বপ্নেরা খেলুক
তোমার মাঝে, আশা হয়ে রইব
বাকী জীবনে।
#জবাব_কথামালা_সাত #
২০/০১/২০১৭