জবাবা_কথামালা_আট
খুব ইচ্ছে করে তুমি একদিন
হুট করেই অফিস মিস করে
থেকে যাও আমার পাশে।
তোমায় আচঁলে বেঁধে নিয়ে
ঘুরে বেড়াব ঘরময়।
বড় ইচ্ছে হয় আমার জীবনে
এমন একটা দিন যেন আসে।
দুজনে মিলে তরকারী কাটব,
তুমি রাঁধবে, আমি চেখে দেখব
ঘর্মাক্ত হয়ে তুমি খাবে
আমি তালপাতার হাতপাখা দিয়ে
বাতাস করব।
তারপর লনে বসে গল্প করব
আর একসাথে দেখব শেষ
বিকেলের আলো।
তোমার লৌহ কঠিন পরিশ্রম
আমাকে অবাক করার পাশাপাশি
এনে দেয় একাকীত্ব।
তোমার ভাবগম্ভীর রূপে
আমি প্রায়ই হয়ে পড়ি বিচলিত।
মাঝে মাঝে ইচ্ছে হয় শুয়ে শুয়ে
তোমার সাথে গান শুনি
পুরনো রেডিওটা বাজিয়ে।
তারপর রাতে আলো আঁধারীতে
তোমার বাজানো বাঁশীর সুরে
বিমুগ্ধ আমি হারিয়ে যাব বহুদূরে।
আমি চাইনা কোন কাউকে অথবা
কারো প্রতিচ্ছবি তোমার মাঝে।
আমার ইচ্ছেগুলোর প্রতিরূপ
প্রতিফলন একটা দিনই হোক,
এইটুকুই চাওয়া তোমার কাছে।
#জবাবা_কথামালা_আট #
২৮/০১/২০১৭